৫০ হাজার হাজী সৌদি আরব পৌঁছেছেন

২ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, জেদ্দা): বাংলাদেশের ৫০ হাজার ২১৮ জন হজ্বযাত্রী এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ার লাইন্সসহ তিনটি এয়ার লাইন্সের ১৩৯টি হজ ফ্লাইটে তারা সৌদি আরবে গিয়েছেন। আগামীকাল সৌদি আরবে হজ্বযাত্রীদের যাত্রার শেষ ফ্লাইট।

শনিবার ঢাকায় হজ্ব অফিসের বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ৭৭টি, সৌদি এয়ার লাইন্সের ৫৩টি এবং ফ্লাইনাস এয়ার লাইন্সের ৯টি ফ্লাইটে হজ্বযাত্রীরা নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন।

এতে বলা হয়, মোট ১৩৯টি হজ্ব ফ্লাইটে ৩ হাজার ৩৮৫ জন সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গিয়েছেন। বাকি ৪৬ হাজার ৮শ’৩৩ জন হজ্বযাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন। এবার ৩৫৯টি হজ্ব এজেন্সির মাধ্যমে মোট ৬০ হাজার হজ্বযাত্রী সৌদি আরব যাবেন।

আরও পড়ুন: পর্যটন শহরে হামলার অভিযোগ, নিহত ২১

আগামী ৮ জুলাই পবিত্র হজ্ব অনুষ্ঠিত হবে। ১৪ জুলাই হাজীরা ফিরতি ফ্লাইটে দেশে ফিরতে শুরু করবেন। শেষ ফিরতি ফ্লাইট ৪ আগস্ট।

এ পর্যন্ত বিভিন্ন কারণে ১০ জন হজ্বযাত্রী মারা গেছেন। এরমধ্যে মক্কায় ৮ জন ও মদিনায় ২ জন হজ্বযাত্রী মারা যান।

হজ্ব/এএমএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ