করোনা পরিস্থিতি বেসামাল

৭ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৬৩ জন মারা গেছেন। দেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যায় এটি তৃতীয় সর্বোচ্চ। গতকালের চেয়ে আজ ৩ জন কম মারা গেছেন। গতকাল ৬৬ জন মৃত্যুবরণ করেছিলেন। এর আগে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল গত ৩০ জুন, ৬৪ জন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ৯ হাজার ৪৪৭ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬২৬ জন। যা এ যাবৎ কালের মধ্যে সর্বোচ্চ। গতকাল এ সংখ্যা ছিল ৭ হাজার ২১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এটিও একদিনে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার রেকর্ড ছিল। দেশে এ পর্যন্ত ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৬৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এটিও একদিনে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার রেকর্ড। গতকালের চেয়ে আজ ৪১৩ জন বেশি আক্রান্ত হয়েছেন। গতকাল ৭ হাজার ২১৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের শনাক্তের সংখ্যাও ছিল এ যাবতবালের রেকর্ড। আজ সেটিও ছাড়িয়ে গেল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৬৩ জনের মধ্যে ৩৯ জন পুরুষ ও ২৪ জন নারী। এরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ পর্যন্ত মারা যাওয়া ৯ হাজার ৪৪৭ জনের মধ্যে ৭ হাজার ৮২ জন পুরুষ। বাকি ২ হাজার ৩৬৫ জন নারী।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

করোনা/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *