টানা চতুর্থদিনের মত শতাধিক মৃত্যু

৩০ জুন ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১১৫ জন। গতকালের চেয়ে আজ ৩ জন বেশি মারা গেছেন। গতকাল ১১২ জন মারা যান। এ নিয়ে টানা চতুর্থ দিনের মত শতাধিক মানুষের মৃত্যু হলো। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ১৪ হাজার ৫০৩ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৮২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এটি আক্রান্তের নতুন রেকর্ড। এ পর্যন্ত দেশে ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারি

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ১৬ হাজার ২৫০ জন।

করোনা/টিটি/আরএম

দেশে করোনায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *