ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা শুরু অক্টোবরে

৩০ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা আগামী ২ অক্টোবর থেকে শুরু। দুপুর দেড়টা থেকে প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) এ পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারাদেশে মোট ১ হাজার ৮৫৯ টি কলেজের ৭০২টি কেন্দ্রে ১ লাখ ৯৮ হাজার ৯৫৫ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। ইতোমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *