৪ ফেব্রুয়ারি ২০২২ (বিনোদন ডেস্ক): ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া নাটকের শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন। চলন্ত ড্রোনের পাখার আঘাতে গুরুতর আহত হয়েছেন তিনি।
বৃহস্পতিবার উত্তরার ৫ নম্বর সেক্টরে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণাধীন ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ক্যাম্পেইনের একটি নাটকের শুটিং চলাকালে দুর্ঘটনাটি ঘটে। রাসেল শিকদারের পরিচালনায় নাটকটিতে টয়ার বিপরীতে অভিনয় করছেন তামিম মৃধা।
জানা যায়, শুটিংয়ের প্রয়োজনে নাটকটির সেটে ড্রোন উড়ানো হয়েছিল। শট নেয়ার একপর্যায় হুট করে ড্রোনটি ছুটে এসে টয়ার চোখের ওপর আঘাত করে। সাথে সাথে প্রচুর রক্ত ঝরতে শুরু করে। এরপর শুটিং বন্ধ করে তৎক্ষণাৎ টয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাতটি বেশ গুরুতর হওয়ায় তার অস্ত্রোপচার করা হয়।
একটুর জন্য টয়ার চোখ বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে। চোখের কিছুটা উপরে এবং কপালের নিচের অংশে প্রায় ৮-১০টি সেলাই লেগেছে।
২০১০ সালে ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু হয় টয়ার। তখন থেকেই নিয়মিত মডেলিং ও নাটকে অভিনয় করে যাচ্ছেন তিনি।
টয়া/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply