জয়পুরহাটে ট্রাকচাপায় নিহত ৫

নিউজ ডেস্ক: জয়পুরহাট-ক্ষেতলাল সড়কের মালিপাড়া এলাকায় ট্রাকচাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালক ও ৪ যাত্রী নিহত হয়েছেন।

সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পথে তিনজন মারা গেছেন। জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত আরেক যাত্রীর অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করেছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিবুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে যাওয়া ক্ষেতলাল থানার এসআই মোহাম্মদ রেজাউল জানান, নিহতদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে।

তারা হলেন- সিএনজি চালিত অটোচালক মোহাম্মদ আমজাদ, বিআরডিবি কর্মকর্তা মোসাম্মৎ শাহিনুর বেগম এবং নাফিজ।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ