সারিকার প্রেম ভাবনা

০৭ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): প্রেম অবশ্যই করি। তবে সেটা নাটকে। বাস্তবে প্রেম করছি না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বললেন অভিনেত্রী সারিকা সাবাহ।

সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আমি পরিকল্পনা করে কিছু করি না। আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান নিয়ে স্নাতক করছি। কিন্তু এখন অভিনয় নিয়মিত করছি।

সিনেমায় কাজ করার বিষয়ে তিনি বলেন, ভালো চরিত্র, গল্প, নির্মাতা পেলে করবো। আমি সিনেমার জন্য প্রস্তুত আছি।

‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিক নাটকে ঝুমুর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী। বর্তমানে বেশ কিছু নাটক ও ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত তিনি।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *