১৭ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): অভিনেতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে। তিনি এখন নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) আছেন। তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন। কেবিনে নেয়ার পরিস্থিতি এখনও হয়নি। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। এই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
আজিজুল হাকিম সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী ও ছেলের অবস্থা স্থিতিশীল। আজিজুল হাকিমের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সংকটাপন্ন অবস্থায় শুক্রবার ভোরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
আশির দশকের শুরুর দিকে মঞ্চনাটকের মধ্য দিয়ে অভিনয়ে নাম লেখানো আজিজুল হাকিম। পরবর্তী সময়ে টিভি নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকদের কাছে ব্যাপক পরিচিত পেয়েছেন তিনি।
বিনোদন/এসকেএম
















Leave a Reply