নিউজ ডেস্ক: শিশুদের নিয়ে কেক কেটে উদযাপন করা হলো আর্ট নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী।
মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, বঙ্গবন্ধু ও মৌলিক শিক্ষার ওপর গুরুত্ব দেয়ার অঙ্গীকার নিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে অনলাইন নিউজ পোর্টালটি।
বুধবার নানা আয়োজনে পালিত হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত ‘আর্ট নিউজে’র প্রতিষ্ঠাবার্ষিকী। সাফল্যের সাথে চার বছর পেরিয়ে পঞ্চম বছরে পদার্পণ করেছে নিউজ পোর্টালটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আর্ট নিউজের প্রকাশক ও সম্পাদক কাজী তামান্না তৃষা পাঠকদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি জানান, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, বঙ্গবন্ধু ও মৌলিক শিক্ষার ওপর গুরুত্ব দেয়ার অঙ্গীকার নিয়ে আর্ট নিউজ যাত্রা শুরু করে। বিগত দিনে আমরা নিরপক্ষেতার সাথে সংবাদ পরিবেশন করেছি। তবে মুক্তিযুদ্ধের বিষয়ে নিরপেক্ষতা অবলম্বন করিনি।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় এবং সন্ত্রাস, জঙ্গীবাদ ও মৌলবাদের বিরুদ্ধে আর্ট নিউজ বলিষ্ঠ ভূমিকা রাখছে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন সারাবাংলা ডটনেট-এর প্রধান বার্তা সম্পাদক এবং আর্ট নিউজের প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজ। বলেছেন, খুব অল্প সময়েই আর্ট নিউজ পাঠকপ্রিয়তা পেয়েছে। আর্ট নিউজ সবসময়ই গণমানুষের পক্ষের শক্তি হিসেবে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবে। তিনি আর্ট নিউজের অগ্রযাত্রায় সবার সহায়তা কামনা করেন।
শুভেচ্ছা জানিয়েছে বিকাশ লিমিটেড, উত্তরা ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, রূপালী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সারাবাংলা ডটনেট-সহ বিভিন্ন প্রতিষ্ঠান।
আর্ট নিউজ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















