কন্যা সন্তানের বাবা-মা হলেন ফারুকী ও তিশা

৫ জানুয়ারি ২০২২ (বিনোদন ডেস্ক): কন্যা সন্তানের বাবা-মা হলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

বুধবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিশা। বিষয়টি নিশ্চিত করে ফারুকী জানান, মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

গত বছরের ২৮ ডিসেম্বর নুসরাত ইমরোজ তিশা মা হচ্ছেন বলে ফেসবুক পোস্টে জানান।

ছবির ক্যাপশনে তিশা লিখেছিলেন, নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন- আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? আমি কেনও সবকিছুতে অনুপস্থিত? এই ছবিটাতেই নিশ্চয় সবকিছুর উত্তর পাচ্ছেন। আমি অনুপস্থিত কারন আমার জীবনে একটা সুখবর আসন্ন।

বাবা হওয়ার খবর বেশ উচ্ছ্বাস নিয়েই জানিয়েছেন দেশবরেণ্য নির্মাতা ফারুকী। তিশার মতো করে একই ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন ৪ লাইনের কবিতা।

২০১০ সালের জুলাই মাসে নুসরাত ইমরোজ তিশার সাথে পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকীর বিয়ে হয়।

তিশা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *