২৬ জুন ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন ৭৭ জন। দেশে এ পর্যন্ত করোনা অতিমারিতে মারা গেছেন ১৪ হাজারেরও বেশি মানুষ। মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫৩ জনের।

করোনা ভাইরাস
শনিবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৩৩৪ জন। দেশে এ পর্যন্ত ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৫৪ জন।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সোমবার থেকে দেশজুড়ে কঠোর লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে। এর মধ্যেই মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়ালো।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
করোনা/টিটি/আরএম















Leave a Reply