গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে কাশিমপুরের জিরানী বাজার এলাকার চন্দ্রা-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। একপর্যায়ে বাসটি জিরানী বাজার এলাকায় পৌঁছুলে বাসের ভেতরের পেছন দিকের সিট থেকে ধোঁয়া বের হতে থাকে। এসময় চালক বাসটি থামালে যাত্রীরা নেমে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায়। আগুনে বাসের ভেতরের বেশ কয়েকটি সিট পুড়ে গেছে।

গাজীপুরের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা বাসে আগুন দিয়েছে তাদের আটকের অভিযান অব্যাহত।

বাসে আগুন/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *