দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

১৮ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): দক্ষিণ আফ্রিকার ডারবানের প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে মহাসড়কে একটি বড় ট্রাকের সাথে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৬ শিশুশিক্ষার্থীসহ ১৯ জন নিহত হয়েছেন।

দেশটির আঞ্চলিক সরকার জানিয়েছে, শুক্রবার কয়াজুলু-নাতাল প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। খবর: এএফপি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বাসটিতে ১৯ যাত্রী ছিল। তাদের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক ছিলেন। নিহত শিশুদের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে ছিল।

আঞ্চলিক পরিবহণমন্ত্রী সিফো হলমুকা এক বিবৃতিতে বলেন, এভাবে অনেক শিশুর চিরতরে চলে যাওয়া খুবই মর্মান্তিক।

দক্ষিণ আফ্রিকার সড়কগুলো মহাদেশটির অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো হলেও দেশটির অধিকাংশ দুর্ঘটনার জন্য বেপরোয়া গাড়ি চালানোকে দায়ী করা হয়ে থাকে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ