নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

৩১ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

শুক্রবার সকাল ১০টায় হাটিকুমরুল-বনপাড়া সড়কের বড় গোঁজা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ন্যাশনাল ট্রাভেলস পরিবহণের একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোভ্যানকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হন বাস ও ভ্যানের ২০ যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *