১৫ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় প্রেস ক্লাব।
রবিবার বেলা ১১টায় প্রেস ক্লাব প্রাঙ্গণে ব্যবস্থাপনা কমিটির নেতারা এবং ক্লাবের সদস্যরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরিদা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক মাইনুল আলম, আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, সদস্য রহমান মুস্তাফিজ, আইয়ুব ভূঁইয়া, ভানু রঞ্জন চক্রবর্তী ও শাহনাজ সিদ্দিকী সোমা।
আরও পড়ুন: মরণোত্তর বিচারের জন্য আইন প্রণয়নের দাবি
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আখতার ইউসুফ, সাবেক সভাপতি সাইফুল আলমসহ ক্লাবের সদস্যরা।
জাতীয় প্রেস ক্লাব/এএমএম/কিউটি
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply