ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো

৪ মার্চ ২০২২ (বিনোদন ডেস্ক): দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নাটকের পাশাপাশি তিনি ওটিটি প্ল্যাটফর্মেও নাম লিখিয়েছেন। ইতোমধ্যে ওয়েবে ‘মরীচিকা’ ও ‘রেডরাম’-এর মতো আলোচিত সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

এবার নিশো ভারতীয় ওয়েব সিরিজে যুক্ত হলেন। নাম ‘কাইজার’। কাইজারের নাম ভূমিকায় অভিনয় করছেন আফরান নিশো। যিনি একজন হোমিসাইড ডিটেকটিভ। এর জন্য নিজের শরীর ও চেহারায় পরিবর্তন এনেছেন এই অভিনেতা। চমকপ্রদ রূপেই পর্দায় আসতে চলেছেন গুণী এই তারকা। জানা গেছে, ঢাকা ও ঢাকার বাইরে টানা ২০ দিন শুটিং হবে।

নতুন এ প্রজেক্টটি নিয়ে নিশো বললেন, ‘একদমই নতুন এবং একেবারে ভিন্ন এক চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন’। এর বেশি আপাতত কিছুই বলতে চাই না।

ভারতীয় প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত হচ্ছে সিরিজটি। ২ মার্চ থেকে ঢাকায় শুরু হয়েছে সিরিজের শুটিং।

গত বছরই ২০টি অরজিনালস ওয়েব সিরিজের ঘোষণা দেয় হইচই। তখনই জানানো হয়, এগুলোর মধ্যে পাঁচটি নির্মাণ করবেন বাংলাদেশি নির্মাতা। ‘কাইজার’ নামের সিরিজটি বানাবেন তানিম নূর।

আরফান নিশো/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *