১৩ নভেম্বর ২০২০ (বিনোদনে ডেস্ক): করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন অভিনেতা আজিজুল হাকিম। শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
শুক্রবারে হাসপাতালের পরিচাল ও প্রধান নির্বাহী আল ইমরান জানান, আজিজুল হাকিমের শারীরিক অবস্থা জটিল। শারীরিক অবস্থার অবনতি ঘটায় ভোরে তাকে আইসিইউর লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) তার করোনা পজিটিভ হওয়ার পর চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে শারীরিক অবস্থা বেশি খারাপ হলে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন তিনি। ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়।
তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমেরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে; বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন তারা।
মঞ্চনাটকের মধ্য দিয়ে অভিনয়ে নাম লেখানো আজিজুল হাকিম। পরবর্তীতে টিভি নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকদের কাছে পরিচিতি পান এই অভিনেতা।
বিনোদন/এসকেএম
















Leave a Reply