বিনোদন ডেস্ক
শিল্পী কাজী তামান্না’র একক চিত্র প্রদর্শনী “পঁচিশে পঁচিশ”-এর মেয়াদ একদিন বেড়েছে। নতুন বছরকে বরণ করতে প্রদর্শনী চলবে পয়লা জানুয়ারি পর্যন্ত।
গ্যালারী চিত্রক শিল্পী কাজী তামান্না’র শিল্পীজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে “পঁচিশে পঁচিশ” শিরোনামে সপ্তাহব্যাপী একক চিত্র প্রদর্শনী শুরু করে ২৫ ডিসেম্বর। ইমেরিটাস অধ্যাপক, বরেণ্য শিল্পী রফিকুন নবী প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত, লেখক ও শিল্পী মাহফুজুর রহমান।
শিল্পী কাজী তামান্না তৃষা জানান, তার শিল্পীজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর ২৫টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীটির আয়োজন করা হয়েছিল। শিল্পী ও শিল্পানুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে গ্যালারী চিত্রক কর্তৃপক্ষ প্রদর্শনীটি একদিন বাড়িয়েছে।
প্রদর্শনীর মেয়াদ বৃদ্ধি করায় শিল্পী কাজী তামান্না গ্যালারী চিত্রকের কর্ণধার শিল্পী মো. মনিরুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রদর্শনীটি বেলা ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য উন্মুক্ত থাকবে। রাজধানীর ধানমণ্ডি ৪ নম্বর সড়কের ২১/১ ভবনের গ্যালারী চিত্রকে শিল্পানুরাগীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন শিল্পী ও সাংবাদিক কাজী তামান্না।
পঁচিশে-পঁচিশ/এএমটি/টিটি
আরও খবর পড়তে: NRB365.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD














Leave a Reply