সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

৫ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছোট ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আবু বক্কর নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার পুড়াপাড়া এলাকায় চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৫৫ বছর বয়সী মোহাম্মদ আবু বক্কর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গোগরা গ্রামের মৃত সিতাব উদ্দিনের ছেলে। ১৯৮৫ সালের ১৭ এপ্রিল তিনি পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। তার সবশেষ কর্মস্থল ছিল দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প।

দুর্ঘটনাকবলিত লাটাহাম্বার জব্দ এবং এর চালক মোহাম্মদ রাজিব হাসানকে আটক করেছে দামুড়হুদা থানা-পুলিশ। ওই যুবক চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামের কোরবান আলীর ছেলে। পুলিশ জানায়, দুর্ঘটনার জন্য দায়ী লাটাহাম্বারচালককে আসামি করে মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, পুলিশ সদস্য মোহাম্মদ আবু বক্কর আজ চুয়াডাঙ্গা থানা চত্বরে অবস্থিত কমিউনিটি ব্যাংকের বুথ থেকে টাকা তুলে কার্পাসডাঙ্গা ফিরছিলেন। বেলা ১টার সময় দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা মহিষবাহী একটি লাটাহাম্বার নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু বক্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মুস্তাফিজুর রহমান মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *