আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণ

৬ জন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): রাস্তার পাশে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে আফগানিস্তানে ১১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩ শিশুও রয়েছে।

রোববার স্থানীয় কর্মকর্তার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

দেশটির বাদগিস প্রদেশের গভর্নর হুসামুদ্দিন শামস বলেন, শনিবার এ ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।  নিহতদের মধ্যে ৩ শিশুও রয়েছে।  নিহতরা কালা ই নাউ শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয়। এখন পর্যন্ত কেউই এ ঘটনার দায় স্বীকার করেনি।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর সদস্য, বিচারক, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকদের ওপর যে হামলা হচ্ছে তার বেশিরভাগের পেছনে তালেবানের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন বিশেষজ্ঞরা।

২০২১ সালের প্রথম তিন মাসে তালেবান এবং সরকারি বাহিনীর মধ্যে হওয়া সংঘর্ষে প্রায় ১৮০০ জনের মৃত্যু হয়েছে।

আফগানিস্তান/এসকেএম