কুয়েতে বাংলাদেশি নার্সদের জন্য বড় সুখবর

আন্তর্জাতিক ডেস্ক: দশ হাজার নার্স নিয়োগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

গত ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে দেশটি থেকে বৈধ পথে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখায় পুরস্কৃত করা হয় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে।

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহ জোগাতে দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানান প্রবাসীরা। তবে এজন্য বাংলাদেশ সরকারকে ব্যাপক প্রচারণা চালানোর দাবি তাদের।

অনুষ্ঠানে কুয়েতের শ্রম বাজার সম্প্রসারণ ও প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ দূতাবাসের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।

১০ হাজার নার্স নিয়োগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছে বাংলাদেশ। এছাড়া দেশটিতে জনশক্তি নিয়োগে বিশেষ অনুমতি বা লামানা প্রথা অপসারণে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এর সুফল পেতে প্রবাসীদের আইন মেনে চলার পরামর্শ দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

তিনি বলেন, কুয়েতে বাংলাদেশিদের আইন অমান্য করার প্রবণতা বেশি। এ কারণে এখানে বাংলাদেশিদের ভিসা পেতে বিশেষ অনুমতি প্রথা লামানার প্রয়োজন হয়, যা বাতিল হওয়া প্রয়োজন। কিন্তু হচ্ছে না।

আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা।

কুয়েত/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *