ইরাকে জঙ্গি হামলায় ব্যাপক হতাহত

২৭ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইরাকের উত্তরাঞ্চলের একটি গ্রামে জঙ্গি হামলায় ১ নারীসহ ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মঙ্গলবার এ হামলা হয় বলে দেশটিতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জয়েন্ট অপারেশনস কমান্ড বিবৃতি দিয়ে এ হামলার কথা জানিয়েছে। খবর: রয়টার্স।

নিরাপত্তা বাহিনী ও হাসপাতালের একাধিক সূত্র জানায়, অজ্ঞাতনামা বন্ধুকধারীরা ১১ জনকে হত্যা করেছে। আহত হয়েছেন আরও ১৫ জন।

পুলিশ বলছে, অস্ত্রধারী হামলাকারীরা হামলা চালানোর জন্য বেশ কয়েকটি যানবাহন ও আধা স্বয়ংক্রিয় বন্দুক ব্যবহার করে।

জয়েন্ট অপারেশনস কমান্ডের দাবি, হামলা চালিয়েছে আইএস। আইএস এখনও এ হামলার দায় স্বীকার করেনি। তবে সম্প্রতি ইরাকে ভয়াবহ সব জঙ্গি হামলা চালানোর অভিযোগ রয়েছে আইএসের বিরুদ্ধে। দেশটির উত্তরাঞ্চলে প্রায়ই সেনাসদস্য ও পুলিশকে নিশানা করে হামলা চালায় তারা।

জঙ্গি হামলা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *