২৯ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইরাক): ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ সেনাসদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দেশটির সেনাবহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর: রয়টার্স।
বিবৃতিতে জানানো হয়, সামরিক অভিযানে অংশ নিয়ে বাগদাদের উত্তরাঞ্চলে আমেরলি শহরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় এটি বিধ্বস্ত হয়।
তবে হামলায় নাকি যান্ত্রিক ক্রটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা বিবৃতিতে উল্ল্যেখ করেনি সেনাবাহিনী।
হেলিকপ্টার বিধ্বস্ত/এসকেএম















