ইসরাইলি আগ্রাসন প্রতিহত করল সিরিয়া

০৭ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সিরিয়ায় ১০ দিনের ব্যবধানে বুধবার তৃতীয় বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

সিরিয়ার রাষ্ট্রীয় টিভিতে বলা হয়েছে, ইরানের রেভ্যুলেশন বাহিনীর ঘাঁটিকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়। এসব ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি ধ্বংসের দাবি করেছে সিরিয়ার সেনাবাহিনী।  

দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছে, গোলান মালভূমির কয়েকটি স্থানে এ হামলা চালানো হয়। তবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ধ্বংস করা হয়েছে। 

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েকটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। 

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে সেনাবাহিনীর মুখপাত্র বলেন, দক্ষিণ অঞ্চলের কয়েকটি লক্ষ্যবস্তুতে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি হামলার জবাব দিয়েছে।  

সিরিয়া/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *