কমরেড বারীণ দত্তের স্মরণে সভা

নিউজ ডেস্ক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক, কৃষক সমিতির সাবেক সভাপতি কমরেড বারীণ দত্তের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলন ও কমিউনিস্ট পার্টি গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী বারীণ দত্ত ঐতিহাসিক নানকার আন্দোলনের নেতা ছিলেন।

শনিবার বিকালে রাজধানীর পল্টনে মুক্তি ভবনের ৭ম তলায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ৪৩ নং ওয়ার্ড শাখার উদ্যোগে কমরেড সুমন কুমার সাহার সভাপতিত্বে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সূত্রাপুর থানা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড বিকাশ সাহা, নেসার আহমেদ, রতন কুমার দাস, গোলাম রাব্বী খান।

বক্তারা বলেন, কমরেড বারীণ দত্ত সিলেট অঞ্চলের অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। কিশোর বয়স থেকেই তিনি শোষিত মানুষের মু‌ক্তি তথা মাতৃভূ‌মির স্বাধীনতার জন্য কাজ শুরু করেন এবং পরবর্তীতে তিনি কৃষক-শ্রমিকদের সাথে সম্পৃক্ত হন। তিনি মানুষের মুক্তির জন্য কমিউনিস্ট পার্টি গড়ে তুলেন এবং ১৯৬৮ সালে পার্টির প্রথম কংগ্রেসে তিনি পার্টির সম্পাদক নির্বাচিত হন। তিনি মহান মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক সমর্থন আদায়ে বিশেষ ভূমিকা পালন করেন। বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন ও ভারতের সমর্থন আদায়ে তিনি পার্টির পক্ষ থেকে কাজ করেছেন।

বক্তারা আরও বলেন, কমরেড বারীণ দত্ত তার ৮২ বছর জীবনে ২৫ বছর কারারুদ্ধ ছিলেন। তিনি শোষকের বিরুদ্ধে বারবার শোষিত মানুষকে সংগঠিত করেছেন। বর্তমান চরম রাজনৈতিক সংকটে কমরেড বারীণ দত্ত জরুরি হয়ে পড়েছে। তার আর্দশকে ধারণ করে আজকে তার প্রয়াণ দিবসে আমাদের আবার নতুন করে শপথ নিতে হবে। মানুষ বাঁচাতে, দেশ বাঁচাতে আমাদের আরো সক্রিয় ও কার্যকর হয়ে উঠতে হবে।

স্মরণসভা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *