কারখানায় বিস্ফোরণে একজনের মৃত্যু

১৯ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): চীনের উত্তরপূর্বাঞ্চলীয় হিলংজিয়াং প্রদেশে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে একজন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে এখনো দু’জন।

শনিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর: সিনহুয়ার।

কর্তৃপক্ষ জানায়, আন্দা নগরীর একটি রাসায়নিক কোম্পানির ওয়ার্কশপে স্থানীয় সময় দুপুর পৌনে একটার দিকে ঘটা এ দুর্ঘটনায় চারজন আহত হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক। উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান স্থানীয় কর্তৃপক্ষ।

চীন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *