ক্ষমতায় থাকতে প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছেন

১০ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় থাকার জন্যই ভারত সফরে গিয়েছেন। এমন মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে ইতি প্রকাশনা’র উদ্যোগে ‘রাজনীতি: পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ’ নামক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জানতে চান, কী এনেছেন? কিছুই না। ১৫৩ কিউসেক পানির কথা বলেছেন। এছাড়া তো কিছুই দেখছি না। যেদিন সমঝোতা স্মারক সই হয় সেই দিনই সীমান্তে ১৪ বছর বয়সী বাংলাদেশি এক বালককে গুলি করে হত্যা করা হয়েছে। আরও দুইজন নিখোঁজ রয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক হোক- এটা আমরা সবাই চাই। ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ। মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছে, আমরা তার জন্য কৃতজ্ঞ।

তিনি বলেন, এই যে হাজার হাজার লোককে আহত করছেন, গুলি করছেন, মামলা করছেন। আবার আগের মতো একই কায়দায় মামলা করছেন… এসব করে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না। দেশের মানুষ রুখে দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ সংগ্রামী। বাংলাদেশের মানুষ সবসময় তাদের অধিকার আদায় করে সংগ্রামের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে। সেই সংগ্রাম শুরু হয়েছে।

মির্জা ফখরুল/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *