খালেদা জিয়ার উপদেষ্টা করোনা আক্রান্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৮গ বছর বয়েসী আব্দুর রেজ্জাক খানের স্ত্রীর বয়স ৭০ বছর। তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিএনপি’র আইন বিষয়ক সহ-সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

জয়নুল আবেদীন মেজবাহ জানান, ২০ মে আব্দুর রেজ্জাক খানের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় মঙ্গলবার তাকে ও তার স্ত্রীকে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুর রেজ্জাক খান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৮ সালে ঢাকা জজ আদালতে এবং ১৯৬৭ সালে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *