২৪ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, এ গুজবগুলো গতকাল ছড়িয়েছে। এর কোনও ভিত্তি নেই। আজকে এখনও কিছু গুজব ছড়াচ্ছে। আমার মনে হয় যে কোনও মহল অত্যন্ত কৌশলে গুজবগুলো অসৎ উদ্দেশ্যে ছড়াচ্ছে।
তিনি বলেন, ম্যাডামের বিষয়ে আপনারা সরাসরি আমাকে ফোন করবেন, আমি আপনাদের জানাব।
বিএনপি চেয়ারপারসনের সবশেষ শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে ফখরুল বলেন, এখনও তিনি ওই অবস্থাতেই আছেন। ডাক্তাররা মনিটর করছেন। চিকিৎসা দিচ্ছেন। তাদের পক্ষে যেটা সম্ভব তারা তা করছেন।
মির্জা ফখরুল/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply