গুলিতে আহত বিক্ষোভকারী নারীর মৃত্যু

১৯ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলিতে এক নারী নিহত হয়েছেন। গত সপ্তাহের শুরুতে রাজধানীর নেপিদোতে বিক্ষোভের সময় তার মাথায় পুলিশের গুলি লেগেছিল।

শুক্রবার বেলা ১১টায় মিয়া থট থট খিয়াংয়ের মৃত্যু হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়েছে। খবর: এএফপি ও বিবিসি।

গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে হটিয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর নিরাপত্তা বাহিনীর ধরপাকড়ে এই প্রথম কোনও মৃত্যুর খবর এসেছে।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি সেনাবিরোধী বিক্ষোভে পুলিশ রাবার বুলেট ছুড়লে তা সহিংস হয়ে ওঠে। তখন তাজা গুলিতে আহত অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, আমরা ন্যায়বিচার চাই। নিবিড় পরিচর্যা কেন্দ্রে ওই নারীকে নেয়ার পর থেকেই হাসপাতাল কর্মীদের ওপর ব্যাপক চাপ এসেছে।

ওই চিকিৎসক আরও বলেন, সেনাবাহিনীর চাপের কারণে অনেক চিকিৎসক হাসপাতাল ছেড়ে চলে গেছেন।

আহত হওয়ার পর থেকে প্রতিরোধ আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন শিয়া থট থট খিয়াং। বিক্ষোভকারীদের বড় বড় ব্যানারে তার ছবি দেখা গেছে। তারা ন্যায়বিচার দাবি করেন।

মিয়ানমার/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *