চীনে সোনার খনিতে ধস, আটকা পড়েছেন ১৮ জন

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়ান প্রদেশে একটি সোনার খনিতে মাটি ধসে অন্তত ১৮ জন আটকা পড়েছেন। তাদের কাছাকাছি পৌঁছতে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

শনিবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে। খবর: আল-জাজিরা।

খবরে বলা হয়, কাজাখস্তান সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ইনিং কাউন্টিতে ওই সোনার খনিতে কাজ করছিলেন ৪০ জন শ্রমিক। দুর্ঘটনার পর খনি থেকে ২২ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এখনও ১৮ জন আটকা পড়ে আছেন।

চীনের সিনহুয়া নিউজের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধারে অভিযান চলছে।

উল্লেখ্য, চীনে সোনার খনিতে প্রায়ই ধসের ঘটনা ঘটে। গত বছরের সেপ্টেম্বরে কয়লাখনিতে ধসে ১৯ খনিশ্রমিক আটকা পড়েন। দীর্ঘদিন খোঁজ করার পর তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।

চীন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ