১৭ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের ক্ষমতাচ্যুত আশরাফ গনি সরকারের জাতিসংঘে নিয়োগ দেয়া রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদ ইসাকজাই পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার জাতিসংঘের সহকারী মুখপাত্র ফারহান হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইসাকজাই বুধবার (১৫ ডিসেম্বর) পদত্যাগ করেছেন। খবর: এএফপি।
এর আগে গোলাম ইসাকজাই গত ১৪ সেপ্টেম্বর জাতিসংঘে আনুষ্ঠানিক এক চিঠিতে জানান, আশরাফ গনি সরকার ক্ষমতাচ্যুত হলেও তিনি জাতিসংঘে আফগান রাষ্ট্রদূত হিসেবে রয়েছেন।
পরের মাসে তালেবান সরকার জাতিসংঘকে এক চিঠি দিয়ে তাদের মুখপাত্র সুহাইল শাহীনকে ইসাকজাইয়ের স্থলাভিষিক্ত করে নতুন রাষ্ট্রদূত হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানান।
চলতি মাসের শুরুতে জাতিসংঘের ক্রেডিনশিয়াল কমিটি প্রস্তাব পাস করে জানিয়েছে, জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধি কে, এই পদের জন্য কারা প্রতিদ্বন্দ্বী হবেন এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, তালেবানের বিগত শাসনমালে জাতিসংঘে তাদের কোনও রাষ্ট্রদূত ছিল না।
আফগানিস্তান/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply