জাতিসংঘে ভোটাধিকার ফিরে পেল ইরান

১২ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইরান): বার্ষিক বকেয়া এক কোটি ৬২ লাখ ডলার পরিশোধ করার মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাধিকার ফিরে পেয়েছে ইরান।

শুক্রবার জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। খবর: ইরনার।

তিনি জানান, বিষয়টি নিয়ে ছয় মাস কাজ করার পর গতকাল জাতিসংঘ ঘোষণা করেছে যে, তারা বকেয়া অর্থ পেয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘে বার্ষিক চাঁদা পরিশোধ না করায় গত জানুয়ারি মাসে সাধারণ পরিষদে ইরানের ভোটাধিকার ক্ষমতা বাতিল করা হয়। সনদের ১৯ নম্বর অনুচ্ছেদ অনুসারে, যেসব দেশ দুই বছর জাতিসংঘকে বার্ষিক চাঁদা দিতে ব্যর্থ হবে, সাধারণ পরিষদে তাদের ভোটের অধিকার বাতিল হবে।

ইরান/এসকেএম