ঠিকাদারের শাস্তিতে আপত্তি নেই চীনের

১৮ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন দুর্ঘটনার জন্য দায়ী ঠিকাদারের শাস্তি হলে আপত্তি জানাবে না চীন। তারা তা মেনে নিবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

বৃহস্পতিবার সচিবালয়ে এমনটাই জানিয়েছেন লি জিমিং। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, লি জিমিং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরীর সাথে সৗজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এ বিষয়ে তার দেশের মনোভাব জানিয়েছেন।

মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ আগস্ট উত্তরায় সংঘটিত দুর্ঘটনায় লি জিমিং গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

গার্ডার দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ক্ষেত্রেচেীনের কোন আপত্তি থাকবে না বলে জানান রাষ্ট্রদূত লি জিমিং।

আরও খবর পড়তে: মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের অপব্যবহার হচ্ছে

উল্লেখ্য, বিআরটি প্রকল্পের ঠিকাদার হিসেবে চীনের তিনটি এবং বাংলাদেশের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করছে। উত্তরার যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সে এলাকার কাজ করছে চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশন (সিজিজিসি)।

গার্ডার দুর্ঘটনা/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *