মরক্কোয় পানিতে ডুবে শ্রমিক নিহত

০৯ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মরক্কোর তাঞ্জিয়ের শহরে একটি ভবনের ভূগর্ভস্থ তলার কারখানায় পানিতে ডুবে অন্তত ২৮ জন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে আরও ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে শহরটিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে ওই ভবনের বেইজমেন্টটি পানিতে তলিয়ে যায়। খবর: মরক্কো ওয়ার্ল্ড নিউজ।

খবরে বলা হয়, ওই কারখানাটিতে নামমাত্র মজুরিতে শ্রমিকদের দিয়ে ব্যাপক পরিশ্রম করানো হতো। কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানি জমে তিন মিটার উচ্চতায় পৌঁছালে ওই কারখানাটি ডুবে যায়। 

এ ঘটনায় ওই কারখানার মালিককে মঙ্গলবার গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

তবে ওই সময় কারখানাটিতে মোট কতোজন লোক ছিল তা স্পষ্টভাবে জানা যায়নি। মৃত ব্যক্তিদের সবার বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানিয়েছেন একজন সরকারি কর্মকর্তা।

মরক্কো/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *