০২ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইসরাইল): ইসরাইলের হাইফা নগরীর একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় শুক্রবার বিকালে হাইফা নগরীর বাযান তেল শোধনাগারে ওই দুর্ঘটনা ঘটে। খবর: জেরুজালেম পোস্ট।
তেল শোধনাগারের জরুরি বিভাগের কর্মীরা প্রথমে আগুন নেভাতে শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ডাকা হয়।
ইসরাইলের গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানয়েছে, বাযান শোধনাগারের একটি ক্ষতিগ্রস্ত পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে তেল শোধনাগারের একটি গুরুত্বপূর্ণ পাইপ লাইন ভেঙে গেছে।
আগুন নিয়ন্ত্রণে আসলেও শোধনাগারে থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। এ ঘটনায় শোধনাগারের ক্ষতি ও হতাহতের ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
বিস্ফোরণ/এসকেএম















