১৪ মে ২০২২ (নিউজ ডেস্ক): দেশ কঠিন সময় পার করছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আমরা ক্রান্তিকাল অতিবাহিত করছি। আওয়ামী লীগ সরকার ’৭৫ সালে একবার গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছিল। আবার ক্ষমতায় এসে এক যুগ ধরে তারা গণতন্ত্র ধ্বংস করে দেশকে স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করেছে। এ সময় তিনি দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।
শনিবার দুপুরে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে জেলা বিএনপির কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন।
মির্জা ফখরুল বলেন, সুসংগঠিত আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে আগামী ২০২৩ সালের মধ্যে হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনা হবে। এ জন্য তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিএনপি মহাসচিব আবারও নিরপেক্ষ নির্বাচিন কমিশন গঠন করে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে ফখরুল অভিযোগ করেন, আপনারা নির্যাতন করেছেন। খুন করেছেন। গুম করেছেন। তার প্রমাণ… যুক্তরাষ্ট্র র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বেগম খালেদা জিয়ার যে বিচার, সেই বিচার রাজনৈতিক বিচার হয়েছে। তাকে যে কারাগারে দেয়া হয়েছে সেটি রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেয়া হয়েছে।
দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কিমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যানে অধ্যাপক ডাক্তার এজেএম জাহিদ হোসেনসহ অন্যরা।
মির্জা ফখরুল/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply