নিউজ ডেস্ক: বৃহষ্পতিবার সন্ধ্যা ৭ টায় নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। ওই দিন বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রী ও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ মন্ত্রিদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি যানবাহন অধিদপ্তরে ৪০ গাড়ি ও ড্রাইভার চাওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, ওইদিন শপথ অনুষ্ঠানে তিন বাহনীর প্রধান, সচিব, সামরিক বেসামরিক কর্মকর্তা, রাষ্ট্রদূত, হাই কমিশনার ও মিশন প্রধানরা উপস্থিত থাকবেন।
মন্ত্রিপরিষদ সচিব রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।
দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদেরকেও আমন্ত্রণ জানানো হবে।
মন্ত্রিপরিষদের শপথের আগে বুধবার নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠিত হবে। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩ টি আসনে জয়ী হয়েছে। জাতীয় পার্টি ১১টি, আওয়ামী লীগের শরিক জাসদ ও ওয়ার্কার্স পার্টি ২টি, কল্যাণ পার্টি ১টি এবং বাকি আসনগুলোতে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন।
৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মন্ত্রীপরিষদ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD












Leave a Reply