নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০ জন নারী সংসদ সদস্যের শপথ আজ। বিকাল সাড়ে ৩টায় তাদের শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হওয়া ৪৮ জন এবং জাতীয় পার্টির অ্যাডভোকেট সালমা ইসলামসহ দুজন নারী সংসদ সদস্য শপথ নেবেন।
মঙ্গলবার রাতে সংসদ সচিবালয় এ তথ্য জানিয়েছে। এর আগে দুপুরে সংসদ সদস্যদের নামের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরপরই ওই গেজেট জাতীয় সংসদের সচিবালয়ে পাঠানো হয়। গত ২৫ ফেব্রুয়ারি এই ৫০ জনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মুনিরুজ্জামান তালুকদার। ওইদিন বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ছিল। ওইদিন কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় নির্বাচনি আইনের ১২ ধারা অনুযায়ী সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচনের বিধি অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। জোট শরিক ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে ৪৮টি সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন। আর বিরোধী দল জাতীয় পার্টির জয়ী হয়েছেন দুজন।
সংরক্ষিত নারী আসন/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD












Leave a Reply