জাতীয় সংসদের চীফ হুইপ ও হুইপ নিয়োগ

নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদের চীফ হুইপ হিসেবে মাদারীপুর-১ থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরী এমপিকে নিয়োগ দেয়া হয়েছে।

দ্য বাংলাদেশ (হুইপ) অর্ডার, ১৯৭২ অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আজ এই নিয়োগ দেন।

সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ এর সিনিয়র সচিব কেএম আব্দুস সালাম স্বাক্ষরিত এ সম্পর্কিত আজ একটি প্রজ্ঞাপন জারি হয়।

এছাড়া আলাদা একটি প্রজ্ঞাপনে আরও ৫ জনকে হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নবনিযুক্ত হুইপগণ হলেন- ইকবালুর রহিম এমপি (দিনাজপুর-৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি (জয়পুরহাট-২), মোহাম্মদ নজরুল ইসলাম বাবু এমপি (নারায়ণগঞ্জ-২), সাইমুম সরওয়ার কমল এমপি (কক্সবাজার-৩) এবং মাশরাফী বিন মোর্ত্তজা এমপি (নড়াইল-২)।

জাতীয় সংসদ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *