৭ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের পাশাপাশি চিত্রনায়িকা মাহিয়া মাহিও এখন আলোচনার শীর্ষে। ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় সারাদেশ তোলপাড় হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর জমা দেয়া পদত্যাগপত্র ইতোমধ্যে পৌঁছে গেছে মন্ত্রিপরিষদে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামে বন্ধুর বাসায় অবস্থান করা মুরাদ হাসান সচিবালয়ে তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন। বেলা ৩টার দিকে তা পৌঁছানো হয় মন্ত্রিপরিষদ বিভাগে।
এদিকে, মুরাদ হাসান প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ কথা বলেছেন সাংবাদিকদের সাথে। বলেছেন, গত কয়েকমাস ধরে তার (মুরাদ হাসান) মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছি।
তথ্যমন্ত্রী বলেন, মুরাদ হাসানের কিছু বক্তব্য সরকার ও দলকে কিছুটা বিব্রত করেছে।

ফাইল ছবি
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, মুরাদ হাসান সবসময় আমাকে সগযোগিতা করেছেন। এ জন্য তাকে ধন্যবাদ জানাই। প্রতিমন্ত্রী হিসেবে কখনও কোন কাজে বাঁধা হয়ে দাঁড়াননি। তিনি যাতে ভবিষ্যতে শারীরিকভাবে সুস্থ থাকেন সেই কামনা করি।
ডাক্তার মুরাদ হাসানের ফোনালাপের অডিও প্রকাশের পর চিত্রনায়িকা প্রকাশ করেন একটি ভিডিও বার্তা। বর্তমানে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে থাকা এ নায়িকা ফেসবুক লাইভে নিশ্চিত করেন এটি তার সাথে ফোনালাপের রেকর্ড।
মাহিয়া মাহী জানান, দুই বছর আগের সেই ঘটনায় ‘বিকৃত ও কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার জবাব কি দিব তা আমার জানা ছিল না।’
চিত্রনায়ক ইমনও নিশ্চিত করেছেন, প্রতিমন্ত্রীর সাথে ওই ফোনালাপটি ছিল মাহিয়া মাহির। যেখানে মাহি নিজেকে রক্ষার চেষ্টা করেছেন।
উল্লেখ্য, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মুরাদ হাসান বর্তমান সরকারে প্রথমে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের মে মাসে তাকে দফতর পরিবর্তন করে তথ্য প্রতিমন্ত্রী করা হয়।
সচিবালয় ও আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, মুরাদ হাসান মন্ত্রিত্বের পাশাপাশি দল থেকেও বাদ পড়তে পারেন।
আরও পড়ুন: তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগ
প্রসঙ্গত, প্রতিমন্ত্রী মুরাদ হাসানের আপত্তিকর বক্তব্য এবং অডিও-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় আজকের মধ্যে তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার পাওয়া এ নির্দেশের পর আজ পদত্যাগপত্র জমা দেন মুরাদ হাসান।
২০২১ সালে জাজ মাল্টি মিডিয়ার ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে মাহিয়া মাহির। এরপর ‘অগ্নি’, ‘কী দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রে কাজ করে আলোচনায় থাকেন। এ পর্যন্ত তার মুক্তি পাওয়া চলচ্চিত্রের সংখ্যা প্রায় দুই ডজন।
মুরাদ-মাহি/এএমএম/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply