পাঞ্জশির দখলের দাবি তালেবানের

০৬ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): কয়েক দিন ধরে চলে আসা তীব্র লড়াই শেষে পাঞ্জশির ‘সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে’ নেয়ার দাবি করেছে তালেবান।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, এই বিজয়ের মাধ্যমে আমাদের দেশকে পুরোপুরি যুদ্ধের জলাভূমি থেকে বের করে আনা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ছবিতে দেখা যায়, তালেবানের সদস্যরা পাঞ্জশির প্রদেশের গভর্নরের বাসভবনের গেটের সামনে দাঁড়িয়ে আছেন।

তাৎক্ষণিকভাবে প্রতিরোধ যোদ্ধাদের নেতা আহমেদ মাসুদের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর পর পাঞ্জশির ছাড়া ৩৩টি প্রদেশের নিয়ন্ত্রণ ছিল গোষ্ঠীটির হাতে। এবার পুরও দেশ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হলো তালেবান।

আফগানিস্তান/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *