বৃষ্টি থাকতে পারে আরও তিন দিন

নিউজ ডেস্ক: উত্তর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। চলমান এই বৃষ্টি আরও তিন থেকে চার দিন অব্যাহত থাকতে পারে।

রোববার (২ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, চলমান এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী বুধবার পর্যন্ত চলতে পারে। এ সময় দেশের দক্ষিণাঞ্চল ও সিলেটের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবারের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে।

এ কয়েক দিন সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টা চট্টগ্রাম বিভাগ ছাড়া সারা দেশে তেমন বৃষ্টি ছিল না। এ সময় শুধু ফেনীতে ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর বাইরে শুধু ভোলায় ৪ মিলিমিটার এবং শ্রীমঙ্গলে ২ মিলিমিটার বৃষ্টিপাতের খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ফেনীতে, ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *