আন্তর্জাতিক ডেস্ক: কিউবাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এক প্রতিবেদনে জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮।
দেশটির বারটোলোমি মাসো থেকে ৪০ কিলোমিটার দূরে দক্ষিণে এ ভূমিকম্প আঘাত হানে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। খবর: আলজাজিরা।
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, ভূমিকম্পের আঘাতে ভূমিধসের ফলে বাড়িঘর এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সান্তিগো ডি কুবা এবং গ্রামনা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করার জন্য কাজ শুরু করেছি। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূমিকম্পে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা এমন শক্তিশালী ভূমিকম্প তাদের জীবনে কখনও দেখেনি। ইউএসজিএস জানিয়েছে, গত ৫০ বছরের মধ্যে দেশটিতে ৫ অথবা তার বেশি মাত্রার ২৩টি ভূমিকম্প আঘাত হেনেছে।
সান্তিগোর বাসিন্দা গ্রিসেলডা ফার্নান্দেজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এর আগেও আমরা ভূমিকম্প দেখছি। কিন্তু এবারের মতো এত শক্তিশালী ভূমিকম্প আর হয়নি।
ভূমিকম্প/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply