শীতে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

নিউজ ডেস্ক: শীতে কাঁপছে দেশের উত্তর সীমান্তবর্তী জেলা নওগাঁ। দিন যতোই যাচ্ছে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার সাথে বইছে হালকা শীতল বাতাস।

বুধবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার যা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। গতকালের তুলনায় তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা কমার সাথে সাথে আজ ঘন কুয়াশা এবং আকাশে হালকা মেঘলা থাকায় শীতের প্রকোপ বেশি। মেঘ এবং ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। সন্ধ্যা নামার সাথে সাথে ঘন কুয়াশায় ছেয়ে যাচ্ছে পুরো জেলা। ঘন কুয়াশার কারণে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। কুয়াশার কারণে ছোট-বড় যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকেও দেখা মেলেনি সূর্যের।

নওগাঁ বদলগাছি কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা আজকে কিছুটা কম। ঘন কুয়াশা এবং আকাশে হালকা মেঘ থাকার কারণে সূর্যের দেখা মিলছে না, যার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিন তাপমাত্রা এরকমই থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

তাপমাত্রা/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *