আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকা সফরে আসছেন। দুদিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার তিনি বাংলাদেশে আসবেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
তার সফর সম্পর্কে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে জাকার্তা থেকে ঢাকায় আসবেন ল্যাভরভ। সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আবদুল মোমেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পরদিন ৮ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর বিকালেই জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন পুতিনের পররাষ্ট্রমন্ত্রী। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। ওই সম্মেলনে ভ্লাদিমির পুতিন আসছেন না। ল্যাভরভ তার প্রতিনিধিত্ব করবেন।
কূটনৈতিক সূত্র বলছে, ল্যাভরভ ঢাকা সফরের সময় দু’দেশের সম্পর্কের নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশের আগামী নির্বাচন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে গত বছরের ২৩ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল ল্যাভরভের। ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) উচ্চপর্যায়ের বৈঠক বাতিল হওয়ায় সেবার ঢাকা আসেননি তিনি।
সের্গেই ল্যাভরভ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply