মিনিবাসে বোমা বিস্ফোরণ

২৯ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিনিবাস লক্ষ্য করে ছোড়া বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন।

পত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় সোমবার একটি সাইকেলে করে হামলাকারী বাসে বোমার বিস্ফোরণ ঘটায়।

বাসটি জাতীয় পরিসংখ্যান ও তথ্য দফতরের কর্মকর্তাদের বহন করছিল বলে জানা গেছে।

এর আগে একই দিন সকালে নিরাপত্তার বাহিনীর গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বোমা হামলার ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি।

আফগানিস্তান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *