নিউজ ডেস্ক: পদযাত্রা ও শান্তি সমাবেশ ঘিরে রাজধানীর মিরপুরে বিএনপি নেতাকর্মীদের সাথে ছাত্রলীগের তুমুল সংঘর্ষ চলছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর বাংলা কলেজ গেটের কাছে এ সংঘর্ষ শুরু হয়। ১২টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বাংলা কলেজ গেটে দুই পক্ষই অবস্থান করছে এবং তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার উদ্দেশে বাংলা কলেজের সামনে সকাল থেকে জড়ো হচ্ছিলেন। তখন তাদের সাথে মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুপক্ষই সংঘর্ষে জড়ায়।
বিএনপির বিক্ষুব্ধে কিছু কর্মী তখন একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেন।
সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
সংঘর্ষ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply