মিয়ানমারজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ

০৭ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারের সামরিক বাহিনী ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রামের পর এবার সারাদেশে ইন্টারনেট সংযোগই বন্ধ করে দিয়েছে।

নেটব্লকস ইন্টারনেট অবজারভেটরি জানিয়েছে, প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে। সংযোগ সাধারণ অবস্থার চেয়ে ১৬ শতাংশ নিচে নেমে এসেছে। খবর: বিবিসি।

খবরে জানা যায়, সোমবার দেশটির সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর গতকাল শনিবার এই পদক্ষেপ নেয়া হয়েছে। বৃহস্পতিবার ফেসবুক বন্ধের পর শনিবার রাত থেকে টুইটার ইন্সটাগ্রামও বন্ধ করে দেয় সামরিক সরকার। এ বিষয়ে সামরিক বাহিনীর কাছ থেকে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি। ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পরপর ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল।

মিয়ানমার/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *