মিয়ানমারের সাথে সম্পর্ক ছিন্ন করেছে নিউজিল্যান্ড

০৯ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটির সাথে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক ছিন্ন করেছে নিউজিল্যান্ড।

মঙ্গলবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন। খবর: রয়টার্স।

এদিকে মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত চলছে। এর মধ্যে প্রথম টেলিভিশন ভাষণে নতুন করে অভ্যুত্থানের সাফাই গেয়ে ফের নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছেন জেনারেল মিন অং হ্লাইং।

তিনি বলেন, সেনাবাহিনী আবার নতুন করে নির্বাচন দেবে এবং বিজয়ীর হাতে ক্ষমতা তুলে দেবে।

গত নভেম্বরের নির্বাচন সুষ্ঠু ছিল না অভিযোগ করে দেশটির ক্ষমতাসীন দলের নেতা স্টেট কাউন্সিলর অং সান সু চি’সহ এনএলডির অধিকাংশ নেতাকে আটক করে সেনাবাহিনী।

এর প্রতিবাদে সেনাবাহিনীর নিন্দা-প্রতিবাদে মুখর হয়ে দেশজুড়ে শহরে-নগরে মানুষ বিক্ষোভে নেমেছে। রাস্তায় রাস্তায় সোমবার তৃতীয়দিনের মতো বিক্ষোভ করছে জনতা। বন্দি সু চি’র মুক্তিরও দাবি জানাচ্ছে বিক্ষোভকারীরা।

মিয়ানমার/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *